নওগাঁ জেলা থেকে সারাদেশে অধ্যয়নরত পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন।
নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েন কী চায়?
১. বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে সেমিনার আয়োজন ও রিসার্চ গাইডলাইন দেওয়া।
২. প্রথম সারির সব ভার্সিটিতে "নওগাঁ জেলা অ্যাসোসিয়েশন" রয়েছে। সবগুলোকে কানেক্ট করা।
৩. দুর্বল জেলা অ্যাসোসিয়েশনগুলো মনিটরিং করে সবল করা।
৪. নওগাঁর ভর্তি পরীক্ষার্থীদের জন্য সেমিনার, গাইডলাইন ও এডমিশন টাইমে আবাসনের ব্যবস্থা করা।
৫. ক্যারিয়ার গাইডলাইন ও জব রেফারেন্সের জন্য ভিজিবল প্লাটফর্ম দাঁড় করানো।
৬. নওগাঁর স্বার্থে সারাদেশে ঐক্যবদ্ধ থাকা। (যেমন: নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা এসেছিলো। এসব প্রতিহত করা।)
নোট: পলিটেকনিক, মাদ্রাসা, ন্যাশনাল, নার্সিং, প্রাইভেট, ম্যাটস সহ সকলের যুক্ত হওয়ার জন্য Naogaon Welfare Association এবং Naogaon Youth Club বিদ্যমান রয়েছে। আমরা কেবল প্রি-প্রাইমারি ফেজে আছি। গঠনতন্ত্র বা কমিটিও ঘোষণা করা হয়নি। আপনাদের সকল গঠনমূলক মতামত সাদরে গ্রহণযোগ্য। ধন্যবাদ।
এখন পর্যন্ত ৩০০+ প্রাথমিক সদস্য যুক্ত হয়েছেন। আপনিও ফরম পূরণ করে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।

إرسال تعليق